ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৩-১২
  • ২৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অভিবাসন ব্যয় কমিয়ে আনতে সরকার কাজ করছে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক:-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, অভিবাসন ব্যয় কমিয়ে আনার জন্য সরকার কাজ করছে। তিনি বলেন, জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত কনফারেন্স ওন: লেবার মাইগ্রেসান গভার্নেন্স : এচিভমেন্ট, লেচন লার্লান্ড এন্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন । ইমরান আহমদ বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের অবদানের কথা স্মরণ করে তাদের কল্যাণার্থে সকল পদক্ষেপ গ্রহণে সরকার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নৈতিক অভিবাসনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে সরকার সক্ষম। দুই দিনব্যাপী এই সম্মেলনের মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও আইএলওর অভিবাসন সংশ্লিষ্ট কাজ সম্পর্কে অবহিত করা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারন করা। অনুষ্ঠানে জাতিসংঘের আবসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, বায়রার সভাপতি বেনজির আহমেদ এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, এনডিসি, আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুওমো পোটিআইনেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat