ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৩-১২
  • ২৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘অগ্নিঝরা মার্চ মাস বাঙালি জাতিসত্ত্বার উত্থানের মাস
নিউজ ডেস্ক:- ‘অগ্নিঝরা মার্চ ও বাঙালি জাতিসত্ত্বার উত্থান’ শীর্ষক আলোচনা সভায় বক্তরা বলেছেন, অগ্নিঝরা মার্চ ছিল স্বাধীন বাঙালি জাতির অভ্যুদয়ের মাস। মার্চ মাস বাঙালি জাতিসত্ত্বার উত্থানের মাস। আজ মঙ্গলবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘অগ্নিঝরা মার্চ ও বাঙালি জাতিসত্ত্বার উত্থান’ শীর্ষক আলোচনা সভা ও আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮-এ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তরা এ সব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, উপ-উপাচার্য ড. মশিউর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী এবং নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বক্তব্য রাখেন। মোজাম্মেল হক বলেন, ‘মার্চ মাস বাঙালি জাতিসত্ত্বার উত্থানের মাস। মার্চের ঘটনা প্রবাহ মুক্তিযুদ্ধে রূপ নিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করে।’ খালিদ মাহ্মুদ চৌধুরী বলেন, ‘৭১-এর অগ্নিঝরা মার্চ ছিল স্বাধীন বাঙালি জাতির অভ্যুদয়ের মাস। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। এর মহানায়ক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ হারুন-অর-রশিদ বলেন, ‘মার্চ মাসেই বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাঙালি জাতির বিপ্লবী অভ্যুত্থান ঘটে। এর ভিত্তি রচিত হয় বাঙালির হাজার বছরের জাতীয় মুক্তির আকাঙ্খা, আন্দোলন, সংগ্রাম ও স্বপ্নের মধ্যে। ৯ মাসের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতার জন্মযন্ত্রণা।’ অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ১৮টি কলেজের ২৪ জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অতঃপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat