ব্রেকিং নিউজ :
সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা রাজবাড়ীতে ভোটের উৎসবে মেতেছেন ভোটাররা চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে সারাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : আসিফ মাহমুদ দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি জয়ের ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী : তারেক রহমান ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : ইসি সানাউল্লাহ
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৪
  • ২৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এনডিসিতে ক্যাপষ্টোন কোর্স-২০১৯ উদ্বোধন
নিউজ ডেস্ক:- মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আজ রোববার ১১তম ক্যাপস্টোন কোর্সের উদ্বোধন করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। প্রধান অতিথির বক্তৃতার শুরুতে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করেন । তিনি জ্ঞান ও পারস্পারিক সৌহার্দের মাধ্যমে একটি সমন্বিত ও সহযোগিতামূলক কাঠামো গঠনের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন । কোর্সে সংসদ সদস্য, সচিব পর্যায়ের কর্মকর্তা, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, প্রখ্যাত শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসাবিদ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি , বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, অনারারী কনসাল জেনারেল এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দসহ মোট ৩৫ জন ফেলো অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ, সব অনুষদ সদস্য এবং বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat