ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৪
  • ২৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এ বছর থেকেই তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে না : প্রাথমিক ও গণশিক্ষা সচিব
নিউজ ডেস্ক:- এ বছর থেকেই তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন। আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্র¤েœর জবাবে তিনি এ কথা বলেন। আকরাম-আল-হোসেন বলেন, ‘তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হলেও মূল্যায়ন প্রক্রিয়া থাকবে। নিচের ক্লাস থেকে উপরের ক্লাসে উত্তীর্ণ করতে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। আর চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে পরীক্ষা নেওয়া হবে।’ তিনি বলেন, সারাদেশে কোচিংগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক সমাপনী পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে এবছর ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫০০ জন। সব মিলে এবার প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫০০ জন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উপজেলা/থানার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সংখ্যার অনুপাতে উপজেলা/থানা কোটা নির্ধারণ করে ট্যালেন্টপুল বৃত্তি বন্টন করা হয়। এবার মোট ৭ হাজার ৯৮৮ টি ইউনিয়ন/পৌরসভার ওয়ার্ডে প্রতিটিতে ৬ টি (৩ জন ছাত্র ও ৩ জন ছাত্রী) হিসাবে ৪৭ হাজার ৯২৮ টি এবং অবশিষ্ট ১৫৭২ টি বৃত্তি হতে প্রতিটি উপজেলা/থানা হতে আরো ৩ টি (১জন ছাত্র, ১ জন ছাত্রী ও ১ জন উপজেলা মেধা ভিত্তিতে) করে ৫১০টি উপজেলা/থানায় ১৫৩০ টি সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat