ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৪
  • ৩০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে : তোফায়েল
নিউজ ডেস্ক:-আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে। তাই তারা অস্তিত্ব সংকটে পড়েছে। আজ ভোলা পৌর এলাকার সরকারি স্কুল মাঠে কাচিয়া ও বাপ্তা ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি’র প্রধান বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলার আসামি হয়ে জেলে রয়েছেন। আরেকজন ভারপ্রাপ্ত প্রধান খুনের মামলার আসামি হয়ে বিদেশে পালিয়ে আছেন। দলের মধ্যে কেউ কাউকে বিশ্বাস করেনা। তিনি বলেন, এ কারণে বিএনপির নেতৃবৃন্দ কোন আন্দোলন করতে পারেনা। মাঠেও পারেনা, কোর্টেও পারেনা।এটাই তাদের প্রাপ্য ছিলো।’ মতবিনিময় সভার আয়োজন করে সদর উপজেলা আওয়ামী লীগ। সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat