ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৬
  • ২৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে আওয়ামী লীগের শ্রদ্ধা
নিউজ ডেস্ক:-মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চির নিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। আজ সকাল দশটায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে জাতির পিতার মাজারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলি খানসহ অন্যান্য দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে রাত ১২ টা ১ মিনিটে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে স্বাধীনতা উদযাপন পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠন, গোপালগঞ্জ পৌরসভা, টুঙ্গিপাড়া পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, শ্রমজীবী, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ফুলে ফুলে ছেয়ে যায় বঙ্গবন্ধুর মাজার ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat