ব্রেকিং নিউজ :
সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা রাজবাড়ীতে ভোটের উৎসবে মেতেছেন ভোটাররা চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে সারাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : আসিফ মাহমুদ দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি জয়ের ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী : তারেক রহমান ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : ইসি সানাউল্লাহ
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৮
  • ২৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাসপাতালগুলোকে জরুরি সেবার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:-রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় আহতদের জরুরি চিকিৎসাসেবা দেয়ার জন্য রাজধানীর সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা বাসসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অগ্নিকান্ডের ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সেবা দিতে রাজধানীর সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। সব খরচ সরকার বহন করবে।’ ঢামেকের বার্ন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া এ ঘটনায় হাসপাতাল সেবার মূল কাজ করতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখানে উপস্থিত থেকে আহতদের চিকিৎসার বিষয়ে সরাসরি তদারকি করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat