ব্রেকিং নিউজ :
উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন সিরাজগঞ্জে বহুবছর পরে ভোট দিয়ে খুশি জনগণ জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩০
  • ৩০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের পূর্বাঞ্চলে কারখানায় বিস্ফোরণে ৫ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক :-চীনের পূর্বাঞ্চলের একটি কারখানায় বিস্ফোরণে পাঁচ শ্রমিকের মৃত্যু ও আরো তিন জন আহত হয়েছে। একটি গ্যাস লাইন ফুটো হয়ে এ বিস্ফোরণ ঘটে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। নগরীর কর্মকর্তারা এক বিবৃতিতে জানায়, শুক্রবার রাতে শানডং প্রদেশের একটি পার্লাইট কারখানায় এই বিস্ফোরণ ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র। বিস্ফোরণের সময় নিহত পাঁচ শ্রমিকের সকলেই কিংঝউ নগরীর ওই কারখানায় ছিল। বিবৃতিতে আরো বলা হয়, ‘প্রাথমিক তদন্তে তরলীকৃত গ্যাসের লাইন ফুটো হয়ে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে।’ বিবৃতিতে বলা হয়, কোম্পানির এক কর্মকর্তাকেও স্থানীয় কর্তৃপক্ষ আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat