নিউজ ডেস্ক:- কক্সবাজারের রামুতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।এদের মধ্যে দুই গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার সকালে উপজেলার রশিদনগর পানিরছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হেলাল উদ্দিন আমিন নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২০ জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতাল ও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দুই চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
রামু থানার অফিসার ইনচার্জ আবুল মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117