ব্রেকিং নিউজ :
বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী আমিন-উর রশীদ সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৮ সদস্য গ্রেপ্তার তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা চট্টগ্রাম বন্দর থেকে চারদিনের মধ্যে পণ্য খালাস নিশ্চিত করতে নির্দেশ অর্থমন্ত্রীর ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশ আর আগের মতো চলবে না : আসাদুল হাবিব দুলু স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৪-০১
  • ২৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এপ্রিল মাসে আরো ৩টি ঝড় বয়ে যেতে পারে

নিউজ ডেস্ক:-আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল মাসে হালকা থেকে মাঝারী ধরনের আরো ৩টি কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়া আগামী ৭২ ঘন্টায় কালবৈশাখীর আঘাত হানার আশংকা রয়েছে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক সোমবার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এপ্রিল মাসে বিরূপ থাকে এবং তাপমাত্রা অনেক বেড়ে যায়।
বৃষ্টিপাত ছাড়াও এসময় সমুদ্রে দু-একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড রূপ নিতে পারে। এই মাসে দেশের উত্তর মধ্যাঞ্চলের ওপর দিয়ে দাবদাহ বয়ে যেতে পারে। কোথাও কোথাও এ দাবদাহের কারণে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে।
তিনি বলেন, রোববার সন্ধ্যা ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুমিল্লা জেলায় ৪৩ মিলিমিটার। রাজধানী ঢাকাতে এর মাত্রা ছিল ৩৮ মিলিমিটার। ঢাকা ছাড়াও তাড়াশে এ সময় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪০ মিলিমিটার।
আবুল কালাম মল্লিক বলেন, সোমবার দুপুর পর্যন্ত দেশের নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সোমবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। সোমবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫০ মিনিটে।
আবহাওয়ার দৃশ্যপটে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat