নিউজ ডেস্ক:-মামলাজট নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, এভাবে চলতে পারে না।
আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে আজ রোববার একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতির এ মন্তব্য আসে। মামলাটি বিষয়ে শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম ও সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, “সুপ্রিমকোর্টে বর্তমানে এত মামলা যে ফাইল রাখার মত পর্যন্ত জায়গা নেই। এক কথায় ক্রিটিক্যাল অবস্থা, এভাবে চলতে পারে না।”
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117