ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৭
  • ৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপের কমেন্ট্রি বক্সে থাকছেন আতাহার


স্পোর্ট ডেস্ক:- মাশরাফিরা মাঠে খেলবেন আর কমেন্ট্রি বক্সে আতাহার আলী খান থাকবেন না তা কি হয়? বিশ্বকাপে ধারভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ২৪ জনের ওই তালিকায় আছেন আতাহার আলীও।

ধারাভাষ্যকারের তালিকায় আছেন গত বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। একইসঙ্গে আছেন রানারআপ দলের অধিনায়ক নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালাম। আইসিসির ওয়েব সাইটে ওই তালিকা প্রকাশ করা হয়।

বাংলাদেশের মধ্যে কেবল আতাহার আলী খানই আছেন ধারাভাষ্যকারের তালিকায়। যথারীতি তারকা ধারাভাষ্যকার ভারতের হর্ষ ভোগলে, সঞ্জয় মাঞ্জেরেকার থাকছেন। পাশাপাশি সৌরভ গাঙ্গুলি, ওয়াসিম আকরামও থাকছেন।

তিন নারী ধারাভাষ্যকার থাকছেন ওই প্যানেলে। তাঁরা হলেন, মেল জোন্স, অ্যালিসন মিশেল ও ইশা গুহা।  

বিশ্বকাপে কমেন্ট্রিবক্স মাতাবেন যারা

ইয়ান বিশপ, গ্রায়েম স্মিথ, মেল জোন্স, পমি এমবাঙ্গুয়া, মাইকেল স্ল্যাটার, হার্শা ভোগলে, নাসের হুসাইন, রমিজ রাজা, কুমার সাঙ্গাকারা, অ্যালিসন মিশেল, সাইমন ডুল, সঞ্জয় মাঞ্জেরেকার, মার্ক নিকোলাস, ওয়াসিম আকরাম, ব্রেন্ডন ম্যাককুলাম, আতহার আলী খান, শন পোলক, ইশা গুহা, ইয়ান ওয়ার্ড, মাইকেল হোল্ডিং, মাইকেল অ্যাথারটন, সৌরভ গাঙ্গুলি, ইয়ান স্মিথ ও মাইকেল ক্লার্ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat