ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৮
  • ৩১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে গাছের সঙ্গে বাসের ধাক্কা,নিহত ৬

নিউজ ডেস্ক:-বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছয়জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ সময় আহত হয়েছে আরো ১০ জন।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাহিদ এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কাকডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যায়।’

নিহতদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন বাসচালক খুলনার রূপসা থানার নৈহাটি এলাকার ফরহাদ (৪৫), কয়রা উপজেলার অর্জুনপুর এলাকার কদ্দুস (৪৩) এবং বাসযাত্রী বাগেরহাট সদর উপজেলার কোদলা এলাকার হেকমত আলী বিশ্বাস (৪৫)।

ওসি আরো জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat