ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৪
  • ৩০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের নির্বাচনে বিশাল জয় পাওয়ায় বিশ্বব্যাপী মোদির প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক:- ভারতের নির্বাচনে বিশাল জয় পাওয়ার পর হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ভারতকে একটি সার্বজনীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এদিকে বিশ্বের গণতন্ত্রে সবচেয়ে বড় এই নির্বাচনে বিশাল জয় পাওয়ায় বিশ্বব্যাপী মোদির প্রশংসা করা হচ্ছে। খবর এএফপি’র।
মোদি তার ডানপন্থী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দেশব্যাপী আনন্দ উদযাপনের মধ্যে ঘোষণা দেন, ‘আমরা একসাথে বেড়ে উঠছি, আমরা একসাথে উন্নতিসাধন করছি। আমরা একসাথে একটি শক্তিশালী ও সার্বজনীন রাষ্ট্র হিসেবে ভারতকে গড়ে তুলবো। ভারত আবারো জিতেছে!’
৬৮ বছর বয়সী এ নেতা বিজেপির সদরদপ্তরে আসলে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় তিনি বিজয়সূচক ‘ভি’ চিহৃ দেখান। তখন সেখানে হাজার হাজার সমর্থক উপস্থিত ছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ‘বড়’ বিজয়ে মোদিকে অভিনন্দন জানিয়েছেন। টুইটার বার্তায় তিনি এ অভিনন্দন জানান। তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি ফের ক্ষমতায় আসায় যুক্তরাষ্ট্র-ভারত অংশীদারিত্বের জন্য অনেক ভাল হয়েছে।’
পররাষ্ট্র মন্ত্রণারয় জানায়, এমন কি চূড়ান্ত ফলাফল ঘোষণা করার আগেই বিশ্বের অন্যান্য নেতার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মোরিসন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মোদিকে টেলিফোন করেন।
এদিকে নির্বাচনে মোদি বিশাল জয় পাওয়ায় এই প্রথমবারের মতো ভারতের শেয়ারবাজার সেনসেক্স প্রধান সূচক ৪০ হাজার পয়েন্ট লেবেল অতিক্রম করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat