নিউজ ডেস্ক:-নরসিংদীতে লঞ্চ টার্মিনালের বাথরুম থেকে এক কিশোরী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তাদের শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।
নিহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, লঞ্চ টার্মিনালের বাথরুমে দুই জনের লাশ পড়ে আছে এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। বাথরুমে একটি শিশু ও এক কিশোরীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। খবর পেয়ে নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করার পর তাদের লাশ এখানে ফেলে রাখা হয়। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার পর থেকেই পুলিশের কয়েকটি টিম তদন্ত শুরু করে দিয়েছেন।’
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117