নিউজ ডেস্ক:- রাজধানীর পাশ্ববর্তী চারটি এলাকার অবকাঠামোগত উন্নয়নসহ বাসযোগ্য উপশহর গড়তে বিশ্বব্যাংক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ১০০.৫ মিলিয়ন ডলার আর্থিক সহযোগিতা দেবে।
এলাকাগুলো হলো কামরাঙ্গির চর, লালবাগ, সুত্রাপুর-নয়াবাজার-গুলিস্তান, খিলগাঁ-মুগদা-বাসাবো।
প্রকল্পের আওতায় এসব এলাকার এক মিলিয়ন জনগণ প্রত্যক্ষ সুবিধা ভোগ করবেন।
আজ রাজধানীর শেরে বাংলা নগরস্থ একনেক ২ এর সম্মেলন কক্ষে এ ব্যাপারে এক চুক্তি সই হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব জাহিদুল হক ও বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডাইরেক্টর জাহিদ হোসেন নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সমিতির আওতায় আগামী ৩০ বছরের মেয়াদে শতকরা শুন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জে ও ১ দশমিক ২৫ শতাংশ সুদে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রকল্পের আওতায় চারটি এলাকায় নাগরিক সুবিধা বাড়ানো ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117