ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৯
  • ৩০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে ৭টি ময়ূরের বাচ্চা ফুটেছে

নিউজ ডেস্ক:-জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সাতটি ময়ূরের বাচ্চা ফুটেছে। এর মধ্যে ৬টি প্রাকৃতিকভাবে ফুটেছে এবং একটি বাচ্চা কৃত্রিম প্রজনন যন্ত্রে ফুটেছে। বাচ্চাগুলো এখন সুস্থ আছে।
আজ বুধবার সকালে প্রাকৃতিক পদ্ধতিতে তা দেওয়া ৯টি ডিমের মধ্যে ৭টি ডিমের ছানা ফুটেছে। বাকি ২টি ডিম নষ্ট হয়ে গেছে।
গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বন্যপ্রাণী গবেষক মো. তবিবুর রহমান বাসসকে বলেন, প্রায় ২৭-২৮ দিন আগে প্রাকৃতিক পদ্ধতিতে ৯টি ডিম নিয়ে মা ময়ূরটি তা দিতে বসেছিলো। ৬টি বাচ্চা প্রস্ফুটিত হয়। সদ্য জন্ম হওয়া প্রতিটি ময়ূর ছানা সুস্থ আছে। মায়ের সঙ্গে এদিক-ওদিক ঘোরাফেরা করছে।
তিনি আরও বলেন, গত ২৬ এপ্রিল ৩০টি ময়ূরের ডিম ইনকিউবেটরে (কৃত্রিম প্রজনন যন্ত্র) রাখা হয়েছিলো।
এ সাফারি পার্কে মোট ৮৪টি ময়ূর ছিলো। সরকারিভাবে ১৩টি ময়ূর ডুলাহাজারা সাফারি পার্কে দিয়ে দেওয়া হয়। অবশিষ্টগুলোর সঙ্গে নতুন ৭টি ছানা যোগ হয়ে এখন ৭৮টি হলো বলে জানান তবিবুর রহমান।
উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশে ‘নীল ময়ূর’ এবং ‘সবুজ ময়ূর’ নামে দুই প্রজাতির ময়ূর পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat