ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৪
  • ৩০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্দিষ্ট একটি ভাষার ভঙ্গিমা শিখছেন সানি লিওন

বিনোদন ডেস্ক:- ইংরেজি এবং হিন্দি ভাষাতে স্বচ্ছন্দ সানি লিওন। পঞ্জাবি ভাষাতেও কথা বলতে পারেন। এবার উত্তর প্রদেশের কিছু অংশে ব্যবহৃত নির্দিষ্ট একটি ভাষার ভঙ্গিমা শিখছেন নতুন করে। কিন্তু কেন?

জানা গেছে, সানির আসন্ন ছবি ‘কোকোকোলা’ হর-কমেডি ঘরানার। উত্তরপ্রদেশের ব্যাকগ্রাউন্ডে এগোবে ছবির গল্প। সে কারণেই উত্তরপ্রদেশের স্থানীয় ভাষার ভঙ্গিমা আলাদা করে শিখছেন সানি। আগামী মাস থেকে শুরু হবে ছবিটির শুটিং।

এ প্রসঙ্গে সানি সাংবাদিকদের বলেন, ‘সব সময় খুবই খোলা মনে কাজ করি আমি। ভাষা হোক বা অন্য কিছু নতুন করে শিখতে আমার কোনও অসুবিধা নেই। অভিনেত্রী হিসেবে নিজেকে আরও উন্নত করতে পারি। উচ্চারণ ঠিক করতেও আমি আলাদা করে পরিশ্রম করছি।’

শুধু হিন্দি নয়। বহু দক্ষিণী ছবিতেও কাজ করছেন সানি। দক্ষিণী ছবিতে কাজ করতে গিয়ে নতুন এক সংস্কৃতিও শিখেছেন বলে জানান সানি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat