ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৭
  • ২৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানে জি২০ সম্মেলনের প্রাক্কালে পুলিশ কর্মকর্তা ছুরিকাহত

আন্তর্জাতিক ডেস্ক:- জাপানের ওসাকা শহরের কাছে এক পুলিশ কর্মকর্তার বুকে ছুরিকাঘাত করে তার বন্দুক ছিনিয়ে নেয়া সন্দেহভাজন এক ব্যক্তিকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ। জি২০ সম্মেলনের উদ্দেশ্যে এ নগরীতে বিশ্ব নেতাদের আসার মাত্র কয়েক দিন আগে সেখানে এ হামলার ঘটনা ঘটলো। খবর এএফপি’র।
ওসাকা আঞ্চলিক পুলিশের এক গোয়েন্দা কর্মকর্তা এএফপি’কে বলেন, ৩৩ বছর বয়সী এ সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে যে পরিচয়পত্র পাওয়া গেছে তাতে উল্লেখ রয়েছে সে মানসিক প্রতিবন্ধী।
ছুরিকাঘাতে আহত ২২ বছর বয়সী ওই পুলিশ কর্মকর্তা বর্তমানে কোমায় রয়েছেন। পরে তার বন্দুক উদ্ধার করা হয়। তবে বন্দুকটির একটি গুলি খোয়া গেছে।
জি২০ সম্মেলনের প্রাক্কালে এমন হামলার কারণে ঘটনাটি অনেক গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কেনানা, জাপানে এ ধরনের অপরাধের ঘটনা বিরল। এদিকে আগামী ২৮ ও ২৯ জুন দেশটির পশ্চিমাঞ্চলীয় ওসাকা নগরীতে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ওসাকা পুলিশ প্রধান তাকাহিসা ইশিদা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘জি২০ সম্মেলনের নিরাপত্তা পরিকল্পনা বিষয়ের ওপর এ হামলার ঘটনা কি ধরনের প্রভাব ফেলতে পারে সে ব্যাপারে আমরা এখনো ভেবে দেখিনি।’
এ সম্মেলনে বিশ্বে যেসব নেতা অংশ নিতে যাচ্ছেন তাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রয়েছেন।
সম্মেলন চলাকালে ওসাকার নিরাপত্তা নিশ্চিত করতে ২৫ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে।
এ ঘটনার ব্যাপারে জানতে চাইলে সোমবার সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিহিদ সুগা সাংবাদিকদের বলেন, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবো।
কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে জাপানের পশ্চিমাঞ্চলীয় ফুকৌকা নগরীতে জি২০’র সদস্যভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের সাম্প্রতিক বৈঠক অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat