ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৭
  • ২৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তাশখন্দে রাষ্ট্রপতির টেক্সটাইল কারখানা ও জাদুঘর পরিদর্শন

নিউজ ডেস্ক:-মধ্য এশিয়ার দুই দেশ তাজিকিস্তান ও উজবেকিস্তানে সাতদিনের সরকারি সফরে থাকা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে হাস্তি ইমাম মসজিদ, আমির তেমুর জাদুঘর ও উজবেকিস্তান টেক্সটাইল এন্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এসোসিয়েশন পরিদর্শন করেছেন।
রাষ্ট্রপতি সকালে হাস্তি ইমাম মসজিদ পরিদর্শনে যান। উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী আবদুল হাকিমভ সেখানে তাকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি হামিদ সেখানে কিছু সময় অতিবাহিত করেন। রাষ্ট্রপতির পতœী রাশীদা খানম ও রেজোয়ান আহম্মদ তৌফিক এমপি এমসয় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন বাসসকে বলেন, উজবেক উপ-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে এ মসজিদের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সম্পর্কে অবহিত করেন। এ মসজিদে ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান(রা.)’র আমলে হাতে লেখা পবিত্র কোরআনের অংশবিশেষ সযতেœ সংরক্ষিত রয়েছে।
পরে রাষ্ট্রপতি স্থানীয় সময় বেলা ১২টা ২০ মিনিটে আমির তেমুর জাদুঘরে আসেন এবং এখানে প্রায় এক ঘণ্টা সময় অতিবাহিত করেন। এখানে রাষ্ট্রপতি উজবেকিস্তান ন্যাশনাল টেলিভিশন চ্যানেলের একজন সাংবাদিকের সঙ্গে কথা বলেন। এ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক তুলে ধরেন এবং উজবেকিস্তানের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক ঘটনাবলীর সুন্দর সংগ্রহ ও উপস্থাপনের প্রশংসা করেন। দুদেশের মধ্যকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সাদৃশ্যের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, আগামীদিনগুলোতে দুদেশের সম্পর্ক আরো জোরদার হবে। এর আগে রাষ্ট্রপতি জাদুঘরে আগমন করলে তাশখন্দে জাদুঘর কর্তৃপক্ষ সেখানে তাঁকে স্বাগত জানান।
পরে রাষ্ট্রপতি উজবেকিস্তানের জাতীয় পোশাক ও সংস্কৃতি উপস্থাপনের জন্য আমির তেমুর জাদুঘরের প্রশংসা করে দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। আবদুল হামিদ বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী সুসম্পর্ক কামনা করেন।
রাষ্ট্রপতির পত্নী রাশীদা খানম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ুদ মান্নান, রেজোয়ান আহম্মদ তৌফিক এমপি ও রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়–য়া এবং দ্বিপক্ষীয় ও কনস্যুলার সচিব কামরুল আহসান এমসয় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।
এর আগে রাষ্ট্রপতি তাজিকিস্তানে পঞ্চম কনফারেন্স অন ইন্টারন্যাশনাল এন্ড কনফিডেন্স মেজার ইন এশিয়া (সিআইসিএ)তে যোগদান শেষে গতকাল উজবেকিস্তানের বুখারা নগরীর বুখারা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat