ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৩
  • ৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই দিনে আয় ৪২ কোটি রুপি

বিনোদন ডেস্ক:- ২০১৭ সালে তেলেগু তারকা বিজয় দেবেরাকোন্ডার ‘অর্জুন রেড্ডি’ বক্স অফিসে ঝড় তুলেছিল। একই সিনেমার হিন্দি রিমেক, শহিদ কাপুর অভিনীত ‘কবির সিং’ এবার বক্স অফিসে তুফান ছোটাচ্ছে। দুই সিনেমারই পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গা।মুক্তির দিনে ভারতের বক্স অফিসে বেশ ভালো সংগ্রহ করে বলিউড অভিনেতা শহিদ কাপুর ও কিয়ারা আদভানি অভিনীত ‘কবির সিং’। চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানান, প্রথম দিনে এ সিনেমার সংগ্রহ ২০ কোটি ২১ লাখ রুপি। দ্বিতীয় দিনেও দারুণ সংগ্রহ করেছে ছবিটি। বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় দিনে ‘কবির সিং’-এর সংগ্রহ প্রায় ২২ কোটি রুপি। সেই হিসাবে এ ছবির মোট সংগ্রহ দাঁড়াল ৪২.২১ কোটি রুপি (প্রায়)।শহিদ কাপুর অভিনীত ‘পদ্মাবত’ মুক্তির দিনে আয় করেছিল ১৮.২১ কোটি । সেই হিসাবে ‘কবির সিং’ শহিদের ‘হাইয়েস্ট ওপেনার’ সিনেমা
। গত শুক্রবার (২১ জুন) ভারতের তিন হাজার ১২৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ‘কবির সিং’। বক্স অফিসে আপাতত থামার কোনো লক্ষণ নেই। প্রথমবারের মতো পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার সঙ্গে কাজ করলেন শহিদ কাপুর। ভক্তদের তুমুল সাড়া পাওয়ায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শহিদ।তারান আদর্শ আরো জানিয়েছেন, চলতি বছরে মুক্তির দিনে ‘ভারত’ আয় করেছে ৪২.৩০ কোটি রুপি, ‘কলঙ্ক’ ২১.৬০ কোটি রুপি, ‘কেসারি’ ২১.০৬ কোটি রুপি, ‘কবির সিং’ ২০.২১ কোটি রুপি ও ‘গাল্লি বয়’ ১৯.৪০ কোটি রুপি আয় করেছে।সিনেমার গল্পে রয়েছে, সাবেক প্রেমিকা প্রীতির (কিয়ারা) অন্যত্র বিয়ের পর ছন্নছাড়া হয়ে যায় কবির সিং (শহিদ)। এরপর আত্মবিধ্বংসী পথ বেছে নেয় কবির। সারাক্ষণ মদ আর ধূমপানে আসক্ত হয়ে পড়ে। হয়ে পড়ে আত্মনিয়ন্ত্রণহীন। ট্রেইলারে রাগান্বিত শহিদকে দেখা গেছে। মারপিটের দৃশ্যও রয়েছে। অন্যদিকে, কিয়ারা স্নিগ্ধ। শহিদ ও কিয়ারার চুমুর দৃশ্যও ঝড় তুলেছে অন্তর্জালে।‘কবির সিং’ সিনেমায় প্রথমবার শহিদ কাপুরের সঙ্গে অনস্ক্রিন রোমান্স করলেন কিয়ারা আদভানি। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুরেশ ওবেরয় ও নিকিতা দত্ত। প্রযোজনা করেছেন মুরাদ খেতানি, অশ্বিন বর্দে ও টি-সিরিজ। সূত্র : ইন্ডিয়া টুড

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat