ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৭
  • ৩০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১২টি চিঠি বিনিময় করেছেন কিম ও ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক:- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত বছরের শুরু থেকে মোট ১২টি চিঠি বিনিময় করেছেন। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রী একথা জানান। খবর এএফপি’র।
আন্ত:কোরীয় বিষয়ে দায়িত্ব প্রাপ্ত দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রী কিম ইয়ন-চুল সাংবাদিকদের বলেন, ২০১৮ সাল থেকে চেয়ারমেন কিম প্রেসিডেন্ট ট্রাম্পকে আটটি চিঠি লিখেছেন। অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্প চেয়ারমেন কিমকে চারটি চিঠি দিয়েছেন।’
‘আমার ধারণা এ দুই নেতা দু’দেশের মধ্যে সংলাপ পুনরায় শুরু করার গুরুত্ব তুলে ধরে তারা নিয়মিতভাবে চিঠি বিনিময় করছেন।’
তৃতীয় সম্মেলনের জন্য যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে ‘পর্দার আড়ালের আলোচনা’ অব্যাহত রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এমন কথা বলার কয়েক ঘণ্টা পর মন্ত্রী কিম ইয়ন-চুল এ মন্তব্য করলেন।
উল্লেখ্য, উত্তর কোরিয়ায় চীনের নেতা শি জিনপিংয়ের গুরুত্বপূর্ণ সফরের এক সপ্তাহ পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন।
এ সপ্তাহান্তে জাপানে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে শি ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করবেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat