ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৬-৩০
  • ৩০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পৃথিবীর ৫০টি দেশে মৎস্য রপ্তানী করা হচ্ছে : মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:-মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, বাংলাদেশ বিশ্বের ৫০টি দেশে মৎস্য ও মৎস্যজাতপণ্য রপ্তানী করে ৩ কোটি ৮৪৫ কোটি আয় করেছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মো. আছলাম হোসেন সওদাগরের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, রাশিয়ার দেশসমূহ বাংলাদেশের মৎস্য ও মৎস্যজাতপণ্যের প্রধান আমদানীকারক দেশ।
২০১৮-১৯ অর্থবছরের গত জুলাই থেকে চলতি বছরের মে পর্যন্ত বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে প্রায় ৬৮ হাজার ৬৫৫ মেট্রিক টন মৎস ও মৎস্যজাতপণ্য রপ্তানী করে প্রায় ৩ হাজার ৮৪৫ কোটি টাকা রাজস্ব আয় করেছে। এরমধ্যে ৩১ হাজার ১৫৮ মেট্রিক টন চিংড়ি রপ্তানী করে ২ হাজার ৯১৬ কোটি টাকা এবং ৩৫ হাজার ১৪৮ মেট্রিক টন ফিনফিস রপ্তানী করে ৮৯৯ কোটি ৩০ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।
সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর অপর এক লিখিত প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ২০১৮-১৯ অর্থবছরে মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা ৪২ লাখ ২০ হাজার মেট্রিক টনের বিপরীতে মোট উৎপাদন হয়েছে ৪২ লাখ ৭৭ হাজার মেট্রিক টন।
তিনি বলেন, দেশের জিডিপি’র ৩ দশমিক ৫৭ শতাংশ এবং কৃষিজ জিডিপি’র প্রায় এক চতুর্থাংশের বেশি (২৫.৩০ শতাংশ) মৎস খাতের অবদান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ি দৈনিক মাথাপিছু ৬০ গ্রাম চাহিদার বিপরীতে মাছ গ্রহণের পরিমাণ ৬২ দশমিক ৫৮ গ্রাম। ফলে মাথাপিছু মাছের চাহিদা অনুযায়ী বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat