ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৮
  • ৩০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৭ দিনে আয় ২৩৫ কোটি রুপির বেশি

বিনোদন ডেস্ক:- সমালোচনা সত্ত্বেও বলিউড তারকা শহিদ কাপুরের নতুন সিনেমা ‘কবির সিং’ ভারতের বক্স অফিসে শাসন জারি রেখেছে। এখনো থামার কোনো লক্ষণ নেই। সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত এ ছবির নায়িকা ‘লাস্ট স্টোরিস’ খ্যাত কিয়ারা আদভানি।

আগেই বাণিজ্য বিশ্লেষকেরা পূর্বাভাস দিয়েছিলেন, বক্স অফিসে ব্লকবাস্টার হবে ‘কবির সিং’। তাই হয়েছে। ২০০ কোটির ক্লাবে ঢুকতে এ ছবি সময় নিয়েছে মাত্র ১৩ দিন। এরপরও জয়রথ থেমে নেই।

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটার বার্তায় জানিয়েছেন, গতকাল রোববার সাপ্তাহিক ছুটি দিনে ‘কবির সিং’ আয় করেছে ৯.৬১ কোটি রুপি।  সব মিলিয়ে মাত্র ১৭ দিনে এ ছবির সংগ্রহ ২৩৫ কোটি রুপির বেশি।

গতকাল তারান আদর্শ টুইটার বার্তায় জানিয়েছিলেন, ‘কবির সিং’ স্বপ্নের যাত্রা অব্যাহত রেখেছে। ‘পদ্মাবত’, ‘সুলতান’, ‘সঞ্জু’, ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর চেয়েও তৃতীয় সপ্তাহে ভালো করছে ‘কবির সিং’। আজ তারানা জানালেন, তৃতীয় সপ্তাহের রোববারও দারুণ সফল এ ছবি।

তারানের হিসাবে, [তৃতীয় সপ্তাহ] শুক্রবার ৫.৪০ কোটি, শনিবার ৭.৫১ কোটি, রোববার ৯.৬১ কোটি; মোট : ২৩৫.৭২ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)।
‘নারীবিদ্বেষী’, ‘পুরুষতান্ত্রিক’ সিনেমা আখ্যা দিয়ে চিত্রসমালোচকদের অনেকেই কঠোর সমালোচনা করলেও বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে শহিদ কাপুরের নতুন সিনেমা ‘কবির সিং’। বিশেষ করে নারীবাদীরা কঠোর সমালোচনা করছেন এই ছবির। সূত্র : ইন্ডিয়া টিভি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat