ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৮
  • ২৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদুল আজহার আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক:-ঈদুল আজহার আগেই গার্মেন্টসসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির ৪৩তম সভায় মালিক পক্ষের প্রতিনিধিদের প্রতি তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, আগামী মাসের সম্ভাব্য ১২ তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তার আগে শ্রমিকদের জুলাই মাসের বেতন-ভাতা এবং বোনাস দিতে হবে। এজন্য প্রতিমন্ত্রী কারখানা মালিকসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সজাগ হওয়ার পরামর্শ প্রদান করেন।
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কেএম আলী আজম জানান, সভায় ঈদুল আজহার আগে বেতন বোনাস নিয়ে সার্বিক শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরে মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে। ঈদুল আজহার আগে রাস্তায় যানবাহনের চাপ কমাতে পর্যায়ক্রমে ছুটি এবং সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক খোলা রাখার বিষয়ে ঈদের আগেই ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোল্লা জালাল, রেজাউল হক, সাকিউন নাহার, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কার্যকারী সভাপতি ফজলুল হক মন্টু, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ এবং বিইএফ এর প্রতিনিধি, ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat