ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৯
  • ২৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকায় মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক:-মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ড.হিলদা হেইনি ‘ঢাকা মিটিং অব দ্য গ্লোবাল কমিশন অন এডাপটেশন (জিসিএ)’ সম্মেলনে যোগ দিতে ২ দিনের সফরে আজ সকালে এখানে পৌঁছেছেন।
পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রশান্তমহাসাগরীয় দ্বীপ দেশটির প্রেসিডেন্টকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ১ দিনের এই সম্মেলন উদ্বোধন করবেন। এতে জিসিএ’র বর্তমান সভাপতি বান কি মুন ‘ওয়ে ফরওয়ার্ড এন্ড নেক্সট স্টেপ টুওয়ার্ডস ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন” শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই হোটেলে মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের সাবেক প্রধানের সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকে জলবায়ু সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, গ্লোবাল কমিশন ফর এডাপটেশন সেন্টারের সিইও ড.পেট্রিক ভি ভারকোইজেন, ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট’র নির্বাহী সহসভাপতি এবং ব্যবস্থাপনা পরিচালক মনিশ বাপনা এবং সিজিএ কমিশনার এবং ব্রাকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মুসা প্রস্তুতি বৈঠকে উপস্থিত থাকবেন।
বিকালে মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের মধ্যে বঙ্গভবনে বৈঠক অনুষ্ঠিত হবে।
আগামীকাল সকালে জিসিএ বৈঠকের পরে বিকালে ড.হিলদা হেইনি এবং বান কি মুনের কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এবং খুরুসকূল বিশেষ আশ্রয়ন প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে।
ড. হিলদা বৃহস্পতিবার ভোরে ঢাকা ত্যাগ করবেন এবং পররাষ্ট্র মন্ত্রী তাঁকে বিমান বন্দরে বিদায় জানাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat