ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৭-১১
  • ৩০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘রিসোস’ শিক্ষক নিয়োগে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুযোগ রাখার উপর গুরুত্বারোপ

নিউজ ডেস্ক:-দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে রাষ্ট্র ও সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে ‘রিসোস’ শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুযোগ রেখে নিয়োগবিধি মন্ত্রণালয় কর্তৃক সংশোধিত আকারে তৈরী করার উপর গুরুত্বারোপ করা হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠকে।
একই সাথে সচিব ও মন্ত্রীকে এ বিষয়ে সরাসরি পাবলিক সার্ভিস কমিশনের সাথে আলোচনা করে অতি দ্রুত বিষয়টি নিষ্পত্তি করার সুপারিশও করা হয়।
একাদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় সভা আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি এতে সভাপতিত্ব করেন।
সবায় কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী শরীফ আহমেদ , বেগম নাসরিন জাহান রতনা এমপি, বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন এমপি, আঃ কঃ মঃ সরওয়ার জাহান এমপি, কাজী কানিজ সুলতানা এমপি এবং আরমা দত্ত এমপি অংশগ্রহণ করেন।
সভায় শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাষ্টের সমুদয় সম্পত্তির আয়-ব্যয় সম্বলিত প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং সম্ভাবনাময় ট্রাষ্টটিকে অলাভজনক প্রতিষ্ঠান থেকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করতে মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
এছাড়াও সভায় ট্রাষ্টটির সমগ্র কার্যক্রম পর্যালোচনা করে একটি স্বয়ংসম্পূন˝ প্রতিবেদন দাখিল করার জন্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন এমপিকে আহবায়ক এবং আঃ কঃ মঃ সরওয়ার জাহান এমপি ও আরমা দত্ত এমপিকে সদস্য করে ৩(তিন) সদস্য বিশিষ্ট সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সকল প্রতিষ্ঠানের কার্যক্রমের বিস্তারিত বিবরণ সভায় উপস্থাপন করা হয়। এতে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং এনআইডির সাথে মিলিয়ে ভাতাভোগীদের জন্য একটি ডাটাবেইজ তৈরী করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat