ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৪
  • ২৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:-  সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা এইচএম এরশাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার আজ বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়।জানাজার আগে এইচএম এরশাদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তব্য রাখেন এইচএম এরশাদের ছোট ভাই জিএম কাদের। জানাজায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এরশাদের ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ জাতীয় পার্টির নেতাকর্মী ও উর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জানাজার এক ঘণ্টা আগে জাতীয় পতাকা ও সেনাবাহিনীর পতাকা মোড়ানো এরশাদের কফিন মসজিদ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয় পরে এরশাদের মরদেহ সিএমএইচের হিমঘরে নেয়া হয়।আগামীকাল সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টায় জাতীয়পার্টির কাকরাইল আফিসে নেয়া হবে। বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা হবে। রাতে তার মরদেহ সিএমএইচের হিমঘরে রাখা হবে।১৬ জুলাই সকাল ১০টায় হেলিকপ্টার যোগে রংপুরে নেয়া হবে। রংপুর জেলা স্কুল মাঠ অথবা ঈদগাহ মাঠে বাদ জোহর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই বিকালে সামরিক কবরস্থানে দাফন করা হবে।প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা এইচএম এরশাদ রবিবার সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ৪ জুলাই থেকে সিএমএইচে লাইফ সাপোর্টে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat