ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৫
  • ২৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপার কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের মরদেহ থাকবে ৩ ঘণ্টা

নিউজ ডেস্ক:- সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ আজ সোমবার কাকরাইলস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনা হবে। এখানে বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পার্টির নেতাকর্মী ও সর্বসাধারণের দেখার জন্য রাখা হবে।জাতীয় পার্টির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে এরশাদের দ্বিতীয় জানাজা আজ সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।জানাজা শেষে তার মরদেহ কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য রাখা হবে। এরপর বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে তার তৃতীয় জানাজা। জানাজা শেষে তার মরদেহ পুনরায় সিএমএইচ-এর হিমঘরে রাখা হবে।তৃতীয় দিন মঙ্গলবার সকালে হেলিকপ্টারযোগে তার মরদেহ রংপুরে নিয়ে যাওয়া হবে। সকাল সাড়ে ১০টায় রংপুর ঈদগাহ মাঠে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ আবার হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে এসে বাদ জোহর সেনা কবরস্থানে দাফন করা হবে। তার প্রথম নামাজে জানাজা আজ বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।এদিকে প্রয়াত এরশাদের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে একটি শোক বই খোলা হয়েছে। আজ থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শোক বই খোলা থাকবে।হুসেইন মুহম্মদ এরশাদ রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat