ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৫
  • ৩২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু রোগীদের সঠিক চিকিৎসা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, আমরা নিশ্চিত করে বলতে পারি, ডেঙ্গুতে আক্রান্ত একটা রোগীও চিকিৎসা সেবার বাইরে নেই। যারা ডেঙ্গু রোগীর সেবা দেন তাদের প্রশিক্ষণও দেয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মিলন হলে ‘ডেঙ্গু : চেঞ্জিং ট্রেন্ডস অ্যান্ড ম্যানেজমেন্ট আপডেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এই সেমিনারের আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে ডেঙ্গুতে শত শত মানুষ মারা গেছে। এবার দেশে ডেঙ্গুর হার বেশি হবার কারণ, এডিস মশা বেশি। এরা বাসাবাড়িতে থাকে। প্রডাকশনও বেশি। আমরা চেষ্টা করছি এই মশা নিয়ন্ত্রণ করতে।
তিনি বলেন, সিটি কর্পোরেশনকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। দেশবাসীকেও নিজেদের বাড়িঘর পরিষ্কার করতে হবে। মশা ধ্বংস করতে পারছি না তাই এত সমস্যা। আমরা চাই না ডেঙ্গু রোগী দিয়ে হাসপাতাল ভরে যাক। আমরা প্রাইভেট হাসপাতালগুলোকে বলেছি, তারা যেন ভুল চিকিৎসা না দেয়।
ডেঙ্গুর সর্বশেষ তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত (১ জানুয়ারি ২৩ জুলাই) ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৭৬৬ জন এবং ঢাকার বাহিরে ৯৪ জন। এ বছর বিভিন্ন হাসপাতালে সেবা নিয়েছে ৫ হাজার ৯৩৮ জন। বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ১৮২৩ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে ৮ জন।
ডেঙ্গু রোগের ব্যবস্থাপনায় স্বাস্থ্য বিভাগের নেয়া পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, চলতি বছরে এ পর্যন্ত ২৩টি সরকারি, ৪১টি বেসরকারি হাসপাতাল ও দুই সিটি কর্পোরেশনের প্রায় ২ হাজার জন চিকিৎসক ও নার্সকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর গভীর মনোযোগের সাথে সমগ্র ডেঙ্গু পরিস্থিতি ও চিকিৎসা ব্যবস্থ্য পর্যবেক্ষণ করছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ মিডফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা শহরের অন্যান্য সকল সরকারি হাসপাতালের মেডিসিন ও শিশু বিভাগে কর্মরত চিকিৎসকবৃন্দ ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীদের সুষ্ঠু ও তাদের স্বাস্থ্য ব্যবস্থ্যপনা নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
সোসাইটির সভাপতি অধ্যাপক মো. বিল্লাল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জে. এ কে এম নাসির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat