ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৮
  • ৩১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খুলনায় মাছ চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

খুলনায় একটি মাছের ঘেরে চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে আজগর শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার ভোরে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আজগর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জাড়িয়া ভট্টখামার গ্রামের মহর আলীর ছেলে।স্থানীয়রা জানান, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ বিলে এলাকাবাসী দীর্ঘদিন থেকে মাছ চাষ করে আসছে। কিছুদিন ধরে একটি সংঘবদ্ধ চোরের দল কীটনাশক দিয়ে মাছ চুরি করছে। শনিবার রাতে চোরেরা কীটনাশক ছড়িয়ে মাছ ধরার সময় পাহারারত এলাকাবাসী মাছ চোর আজগরকে আটক করে গণপিটুনি দেয়। আহত অবস্থায় পরে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, আমদাবাদ বিলে তিনটি মাছের ঘের আছে। শনিবার দিবাগত রাতে ওই ঘেরে কীটনাশক দিয়ে মাছ চুরি করছিল তিন চোর। এলাকাবাসী টের পেয়ে ধাওয়া দিয়ে আজগরকে ধরে ফেলে গণপিটুনি দেয়। এ সময় বাকি দু’জন পালিয়ে যায়। তিনি আরও জানান, ঘেরে কীটনাশক দেওয়ায় সব মাছ মরে ভেসে ওঠেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat