ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৮
  • ২৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটের কারা উপ-মহাপরিদর্শক ঢাকায় গ্রেফতার

সিলেটের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের ঢাকার বাসা থেকে ৮০ লাখ টাকা টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেইসাথে তাকে গ্রেফতারও করা হয়েছে।
আজ রোববার বিকেলে রাজধানীর ভূতের গলি এলাকায় তার বাসা থেকে এই টাকা জব্দ করা হয়।দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পার্থ গোপাল বণিক সিলেটে দায়িত্ব পালনের আগে চট্টগ্রাম কারাগারে দায়িত্ব পালন করেন।প্রণব কুমার ভট্টাচার্য জানান, আজ সকাল থেকে দুদক কার্যালয়ে পার্থ গোপাল বণিক ও সিলেটের জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিককে জিজ্ঞাসাবাদ করা হয়।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাদের দুদকের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান তিনি।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের নিয়ে দুদকের পরিচালক মুহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি দল অভিযানে বের হয়।দুদকের দলটি বিকেলে রাজধানীর ভূতেরগলি এলাকায় পার্থ গোপাল বণিকের বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করে।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat