উয়েফা সুপার কাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের নারী রেফারি ৩৫ বছর বয়সী স্তেফানি ফ্রাপার্ত। উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনা করা প্রথম নারী রেফারি বনেও যাবেন তিনি।১৪ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে ইউরোপা লিগ জয়ী চেলসি ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী লিভারপুল।
গত মাসে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের মধ্যে মেয়েদের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন তিনি।
এর আগে গেল মৌসুমের ফরাসি লিগ ওয়ানে প্রথম নারী রেফারি হিসেবে আমিয়েঁ-স্ত্রাসবার্গ ম্যাচের দায়িত্বে ছিলেন ফরাসি এই রেফারি।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117