ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৪
  • ২৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতে জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু

জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন ২৫ জন। বৃহস্পতিবার রাতে ভারতের কলকাতার নিকটবর্তী স্থান কচুয়ার মন্দিরে এ ঘটনা ঘটে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রাতে লোকনাথ ধাম মন্দিরে জন্মাষ্টমী উদযাপনের জন্য জড়ো হন অনেক মানুষ। ওই ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়। আহতদের কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা জেলার হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কলকাতার দুটি হাসপাতালে আহতদের দেখতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এক আধিকারিক জানান, মন্দিরের বাইরে সারিবদ্ধ হয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভক্তদের। সেখানেই মন্দিরের দিকে যাওয়ার রাস্তায় মানুষের ধাক্কাধাক্কিতে একটি বাড়ির দেয়াল ভেঙে পড়ে। আর তখনই আতঙ্কে ঠেলাঠেলি শুরু হয়। দেয়াল ধসে যাওয়ার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সময়েই কিছু লোক পাশের পুকুরে পড়ে যান। অন্যরা মন্দিরের দিকে যাওয়ার জন্যে ছোটাছুটি শুরু করে। এতে পদপিষ্টের ঘটনা ঘটে।দুর্ঘটনার পর রাজ্য সরকার নিহতদের পরিবার প্রতি পাঁচ লাখ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত ব্যক্তিদের সাহায্যের জন্যে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat