প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে একজন সাধারণ রোগীর মতই চোখের চিকিৎসা নিয়েছেন।
প্রধানমন্ত্রী আজ সকাল ৮টায় এই হাসপাতালে যান এবং সাধারণ রোগীর মত বহির্বিভাগ থেকে ১০ টাকা মূল্যমানের টিকেট কেটে চিকিৎসা গ্রহণ করেন। তাঁর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
এর আগেও প্রধানমন্ত্রী এই হাসপাতাল থেকে অনুরূপভাবেই চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন বলে প্রেস সচিব জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর চিকিৎসাসেবা গ্রহণকালীন হাসপাতালের কর্মকান্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদ জানান।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117