কক্সবাজারের মহেশখালীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল কাদের রানা (৩৪) নামে এক দস্যু নিহত হয়েছেন। এ সময়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।সোমবার ভোরে থানার মাতারবাড়ির চাইরার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।নুরুল কাদের রানা ওই এলাকার নুরুল হকের ছেলে।র্যাব-৭ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান গণমাধ্যমকে জানান, মহেশখালী থানার মাতারবাড়ির চাইরার ডেইল এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে দস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে দস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দস্যু নুরুল কাদের রানার গুলিবিদ্ধ মরদেহ এবং একটি বিদেশি পিস্তলসহ ৭টি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।র্যাবের এই কর্মকর্তা আরও জানান, নুরুল কাদের রানা বঙ্গোপসাগর এলাকার একজন দস্যু। সে নোয়াখালী হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117