সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে যুবলীগের দপ্তর সম্পাদক আনিসুর রহমান আনিসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে তাকে বহিষ্কারের এ তথ্য জানানো হয়।এ তথ্য নিশ্চিত করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ বি এম আমজাদ হোসেন। তিনি বলেন, শুক্রবার যুবলীগের সভা ছিল। সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। তিনি আরো বলেন, সভায় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন না। এতে সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।বর্তমানে রাজধানীর ধানমন্ডির ১০/এ সড়কের এক বাড়ির একটি ফ্ল্যাটে থাকেন আনিস।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117