ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান সকল নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি : উপদেষ্টা শারমীন এস মুরশিদ সিমিন রহমানসহ ৬ জনকে মামলা থেকে অব্যাহতির আদেশ জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আইন মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরলেন উপদেষ্টা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট
  • প্রকাশিত : ২০২০-০১-২৫
  • ৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস আতঙ্কে চীনারা, নিহত বেড়ে ৪১

চীনে করোনা ভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন এই ভাইরাসে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু শনিবারই এই ভাইরাসে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এদিকে অন্যান্য সূত্র জানিয়েছে, চীনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজারের বেশি।

এই ভাইরাসের কারণে দেশটির নাগরিকদের চরম আতঙ্কে দিনাতিপাত কাটছে। হুবেই স্বাস্থ্য কমিশন বলেছেন, ভাইরাসে নতুন করে মারা যাওয়ার সবাই উহান অঞ্চলের বাসিন্দা। এই অঞ্চলেই প্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে।

এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ইতিমধ্যে উহানসহ দেশটির ১৪ টি শহর অবরুদ্ধ করে রাখা হয়েছে।

এদিকে এই ভাইরাসে ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও জাপানে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

গত ডিসেম্বর চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat