ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০২-২২
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধশালী অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে।অর্থমন্ত্রী আজ শনিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের বিটুমিন প্লান্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে সরকার। সরকারি সব সহযোগিতা নিয়ে দেশের বিভিন্ন বেসরকারি বিনিয়োগের বিকাশ ঘটায় অর্থনীত আরো সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।
বেসরকারি পর্যায়ে দেশের প্রথম বসুন্ধরা বিটুমিন প্লান্ট প্রতিষ্ঠায় সন্তোষ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, এর আগে দেশের চাহিদার ৯০ভাগ বিটুমিনই বিদেশ থেকে আমদানী করতে হতো। এখন বসুন্ধরার কল্যাণে আর বিটুমিন আমদানি করতে হবে না।
তিনি বলেন, ‘আমাদের দেশে উৎপাদিত এ বিটুমিন অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বহির্:বিশে^ যাবে বলে আমরা বিশ^াস করি। আমরা এখন পর্যন্ত বিটুমিন নিয়ে সমাধান খুঁজে পাইনি। আমাদের আবহাওয়ার সঙ্গে খাপ খায় এমন বিটুমিন পাইনি। আমদানি করার পর গুণগত উৎকর্ষতা ধরে রাখতে পারতাম না। যার ফলে রাস্তাগুলো টেকসই হতো না। কিন্তু বসুন্ধরা সেই সমাধান নিয়ে এসেছে।’
মুস্তফা কামাল বলেন, দেশের চাহিদা মিটিয়ে তারা বিদেশেও বিটুমিন রফতানির পরিকল্পনা করছে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ,জ¦ালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশের ক্রমবিকাশমান অর্থনীতি আজ সারা বিশে^ ঈশর্^নীয়। সরকার সোনার বাংলা বির্নিমানে কাজ করে যাচ্ছে। আর এসব খাতে বর্তমান সরকারের আমলে হাজার হাজার মানুষের কর্ম সংস্থান হয়েছে।
বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, পরিকল্পিত নগর গড়তে পাবলিক বা প্রাইভেট সেবার বিকল্প নাই।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড.এম.শামীম জেড বসুনিয়া, কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ,বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান সাদাত সোবহান তানভীর, ভাইস চেয়ারম্যান সিফাত সোবহান সানভীর,ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও ওয়ালিদ সোবহান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat