ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০৩-০১
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি মাসে ৭৫ কোটি টাকা মূল্যমানের চোরাচালানী পণ্য ও মাদক জব্দ করেছে বিজিবি

 বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের (২০২০) ফেব্রুয়ারি মাসে ৭৫ কোটি ১৮ লাখ ৫ হাজার টাকা মূল্যমানের বিভিন্ন প্রকারের চোরাচালানী পণ্য ও মাদক দ্রব্য জব্দ করেছে।
দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। এছাড়াও একই সময়ে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩০৩ জন চোরাচালানীকে গ্রেফতার করা হয়েছে।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৫৮৯,৫৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০,৪৯৪ বোতল ফেনসিডিল, ১০,৪৭১ বোতল বিদেশী মদ, ৭৮৮ লিটার বাংলা মদ, ৯৮৬ ক্যান বিয়ার, ৮৫৭ কেজি গাঁজা, ১ কেজি ২৭ গ্রাম হেরোইন, ১,০৭৩টি ইনজেকশন, ৮,৪৩,৯৮৭ টি অন্যান্য ট্যাবলেট এবং ৯৮৪টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট। জব্দকৃত অন্যান্য দ্রব্যের মধ্যে রয়েছে ৬ কেজি ১৪ গ্রাম স্বর্ণ, ১০১ কেজি ৭৫ গ্রাম রুপা, ৪,৯৩২টি ইমিটেশন গহনা, ১,৩৬,৮৮৪টি কসমেটিক্স সামগ্রী, ৯৬৫টি শাড়ি, ৯৬৪টি থ্রিপিস/শার্টপিস, ১,০০২টি তৈরী পোশাক, ৩৪২ মিটার থান কাপড়, ৯,১৮২ ঘনফুট কাঠ, ২,৫৯৬ কেজি চা পাতা, ১১টি ট্রাক, ৪টি পিকআপ, ৩০টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৭৬টি মোটর সাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ১টি বন্দুক, ৪টি বিভিন্ন প্রকার গান এবং ৬ রাউন্ড গুলি।
এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩০৩ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫৪ জন বাংলাদেশী নাগরিক ও ৭৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর ৭ জনকে থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ৬৬ জনকে ভারতে ফেরত প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat