ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০৩-০১
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে উন্নয়ন-কর্মকান্ড এগিয়ে নিতে হবে : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে দেশের সামগ্রীক উন্নয়ন-কর্মকান্ড এগিয়ে নিতে হবে।
তিনি আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘উপজেলা ও ইউনিয়ন পরিষদে হস্তান্তরিত কার্যক্রম এবং বাস্তবতা : গবেষণার আলোকে পর্যালোচনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
‘গভার্নেন্স এডভোকেসি ফোরাম’ আয়েজিত এ সভায় সংসদ সদস্য এ্যারোমা দত্ত, গভার্নেন্স এডভোকেসি ফোরামের সমন্বকারী ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এম আকাশ প্রমুখ বক্তৃতা করেন।
গণতন্ত্রে বিশ্বাসী বর্তমান সরকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এ কথা উল্লেখ করে তাজুল ইসলাম বলেন,অবকাঠামো, যোগাযোগ ও বিদ্যুতসহ সকল খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের মাথাপিছু আয় প্রায় দুই হাজার ডলারে উন্নীত হয়েছে।
তিনি বলেন, অর্থনৈতিক সকল সূচকে বাংলাদেশের অগ্রগতি এখন দৃশ্যমান। রূপকল্প-২০৪১ বাস্তবায়নে উন্নয়নের এধারা অব্যাহত রাখতে হবে। মন্ত্রী এজন্য সকলকে দেশের উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে।
গণতন্ত্র বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকারের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে মন্ত্রী স্থানীয় সরকারের ক্ষমতায়ন ও শক্তিশালী করণে সম্মিলিত প্রয়াস চালিয়ে যেতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat