ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০৩-০৩
  • ৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় যুদ্ধ ঘোষণা

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন মঙ্গলবার করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।তিনি সরকারের সকল সংস্থাকে সংকট মোকাবেলায় ২৪ ঘন্টাই তৎপর থাকার নির্দেশ দিয়েছেন।
বিশ্বে চীনের পর সবেচেয়ে বেশি করোনা ভাইরাস ছড়িয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে পাঁচ হাজারে। তবে অতিসম্প্রতি দেশটিতে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় কনসার্ট থেকে ক্রীড়ানুষ্ঠান সহ অনেক ধরণের আয়োজন হয় বাতিল না হয় স্থগিত করা হয়েছে। এছাড়া দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়সীমা আরো তিন সপ্তাহ বাড়ানো হয়েছে।এদিকে করোনার প্রভাবে দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাবে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।মুন বলেন, ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় সরকার অর্থনীতিতে ২ হাজার ৫শ কোটি মার্কিন ডলারের বেশি সরবরাহ করবে।তিনি বলেন, পুরো দেশ এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে।তিনি সরকারের সকল সংস্থাকে ২৪ ঘন্টা তৎপর থাকার নির্দেশ দেন।দেশটিতে মঙ্গলবার আরো ৪৭৭ জন নতুন করে আক্রান্ত হয়েছে বলে জানানো হয়। এছাড়া আরো দুই জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা ২৮ জনে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat