ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০৩-১২
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনা থেকে নিরাপদ থাকার বিষয়ে জুমার খুতবায় আলোচনার অনুরোধ ইসলামিক ফাউন্ডেশনের

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার বিষয়ে ধর্মপ্রাণ মুসল্লীদের সতর্ক করতে আগামীকাল শুক্রবার জুমার খুতবায় দেশের সকল মসজিদে আলোচনার জন্য ইসলামি ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এই অনুরোধ জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন, ইটালি ও ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশে ৩জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ কারণে অনেক গুজব, আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছে। জনমনে ভীতির সঞ্চার হচ্ছে। এ পটভূমিতে ধর্মপ্রাণ মুসল্লীসহ সমগ্র মানবজাতিকে করোনা ভাইরাস থেকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো আগামীকাল শুক্রবার জুমবার খুতবায় দেশের সকল মসজিদে আলোচনা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে আক্রান্ত ব্যক্তির মসজিদে আগমন ও জনসমাগম পরিহার করার বিষয়টি ইসলামের দৃষ্টিতে জুমার খুতবায় তুলে ধরা এবং করোনা ভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার অনুরোধ জানানো হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat