ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২০-০৩-১৪
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আশকোনা হজ ক্যাম্প কোয়ারেন্টাইনে ইতালি ফেরত ১২৬ যাত্রী

করোনা ভাইরাস সচেতনতায় ইতালি থেকে দেশে ফেরা ১২৬ জন যাত্রীকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প কোয়ারেন্টাইনে নিয়ে রাখা হয়েছে।আজ সকাল সাড়ে ৮টার দিকে ইতালির রোম থেকে ১৪২ জন বাংলাদেশী যাত্রী দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসেন।
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক শাহজালাল বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বলেন, উক্ত ফ্লাইটে আসা ১৪২ জন যাত্রীর মধ্যে ১২৬ জন যাত্রী ইতালি থেকে দেশে ফিরেছেন।
বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. শাহারিয়ার সাজ্জাদ বলেন, আগত ১৪২ জনকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। সম্ভাব্য করোনা-ভাইরাস সংক্রমণ ঠেকাতে শুধুমাত্র ইতালি থেকে আসা ১২৬ জনকে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে। বাকিদেরকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে নিজ-নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।এদিকে, ১৪২ জন ইতালি প্রবাসীকে রোম থেকে রওয়ানা হওয়ার আগে থার্মাল স্ক্যানারে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেখানে তাদের কারও শরীরে জ্বর ছিল না। থার্মাল স্ক্যানারে জ্বর মাপা হলেও কারও শরীরে জ্বর ধরা পড়েনি। ফিরে আসা যাত্রীদের জ্বরমাপাসহ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও নাম, ঠিকানাসহ তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।এর আগে চীনের উহান থেকে আসা বাংলাদেশিদের হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। কারও মধ্যে ভাইরাস সংক্রমণের লক্ষণ না পেয়ে ১৪ দিন পর তাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat