ব্রেকিং নিউজ :
মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান সকল নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি : উপদেষ্টা শারমীন এস মুরশিদ সিমিন রহমানসহ ৬ জনকে মামলা থেকে অব্যাহতির আদেশ জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আইন মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরলেন উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২০-০৩-১৭
  • ৪০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির দোয়া মাহফিল

 রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে আজ সন্ধ্যায় বঙ্গভবনের গ্যালারী হলে দোয়া মাহফিলের আয়োজন করেন।
বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কবির মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে ১৫ আগস্টের কালরাতে শাহাদৎবরনকারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যবর্গ, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ অন্যান্য দেশ প্রেমিকের আত্মার শান্তি কামনা করা হয়।
এছাড়া, দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগনের কল্যাণ এবং বিশ্বের মুসলিম উম্মাহ্’র বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
করোনাভাইরাসে আক্রান্তদের আশু আরোগ্য এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস থেকে বিশ্বের সকলকে নিরাপদ রাখতে মহান আল্লাহ’র রহমত কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং বঙ্গভবনের পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat