ব্রেকিং নিউজ :
মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান সকল নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি : উপদেষ্টা শারমীন এস মুরশিদ সিমিন রহমানসহ ৬ জনকে মামলা থেকে অব্যাহতির আদেশ জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আইন মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরলেন উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২০-০৩-২০
  • ৩১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্মিলিত প্রয়াস করোনাভাইরাসকে পরাজিত করবে : ওবায়দুল কাদের

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশা প্রকাশ করছেন, সম্মিলিত প্রয়াসের মাধ্যমে করোনা ভাইরাসকে পরাজিত করা সম্ভব হবে।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি সম্মিলিত প্রয়াস করোনা ভাইরাসকে পরাজিত করবে। করোনা যত বড় শত্রুই হোক না কেন, আমরা এই ভাইরাসকে পরাজিত করতে পারবো।’
ওবায়দুল কাদের আজ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ।
করোনা পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে ঝুঁকিতে থাকলেও আতঙ্কিত হওয়ার মতো কোন পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। বাংলাদেশে এখন পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছে, একজন মারা গেছেন। তারপরেও ঝুঁকিতে আছে। এটিও ঠিক।
কাদের বলেন, ‘করোনা ভাইরাস সারাবিশ্বে একটি সমস্যা। চীন থেকে এ ভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। এটা এখন বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। আমরা বিশ্বাস করি সম্মিলিত প্রয়াসে করোনা ভাইরাস যত বড় শত্রু হোক না কেন আমরা এই ভাইরাসকে পরাজিত করতে পারবো।’
উপনির্বাচন পিছানোর জন্য বিএনপির দাবি সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তারা কখন কি বলে, আর কখন কি করে বুঝা মুশকিল। তারা সব কিছুতেই রাজনীতি খোঁজে। কিন্তু উপনির্বাচনের বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। তারা যদি নির্বাচন পেছাতে চায় এটা তাদের বিষয়।
সরকার করোনা ভাইরাস পরস্থিতিতেও বিএনপির উপর নির্যাতন বন্ধ করেনি বলে বিএনপির নেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির উপর কিভাবে, কোন নির্যাতন করা হলো তা তো দেখিনা, তা তো জানিনা। অযথাই অভিযোগ দেওয়া তাদের পুরনো অভ্যাস। বিএনপি অভ্যাসের কারণে এই অভিযোগ করে থাকে।
কাদের বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুুর রহমান ছিলেন একজন বরেণ্য সাহসী রাজনীতিবিদ। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। দলের সংকটের সময় একজন সাহসী রাজনীতিবিদের ভূমিকায় ছিলেন তিনি।
তিনি বলেন, দলের সংকটের সময় সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে তিনি দলকে পরিচালিত করেছেন। বিশেষ করে দলের সভাপতি শেখ হাসিনা যখন কারাগারে ছিলেন, তখন তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা অবিস্মরণীয়।
ওবায়দুল কাদের বলেন, দলের দুঃসময়ে, সংকটের সময় জিল্লুর রহমান ছিলেন ঐক্যের প্রতীক। তিনি বয়সের বাধা অতিক্রম করে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রেখেছিলেন দলের সংকটের সময়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat