ব্রেকিং নিউজ :
মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান সকল নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি : উপদেষ্টা শারমীন এস মুরশিদ সিমিন রহমানসহ ৬ জনকে মামলা থেকে অব্যাহতির আদেশ জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আইন মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরলেন উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২০-০৩-২৯
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের মধ্যেই মাঠে খেলা ফেরানোর চিন্তায় ইংল্যান্ড

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে কাঁপছে পুরো বিশ্ব। বহু আগেই থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। মাঠের খেলাধুলা এখন বন্ধ। কবে নাগাদ আবারো মাঠে দেখা যাবে তারকাদের মিলনমেলা, তার কোন নিশ্চয়তা দিতে পারছেন না কেউই। কারণ প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত হওয়া মৃতের সংখ্যা বাড়ছে। এই মহামারী থেকে মুক্তির কোন পথ এখনো খুঁজে পাননি বিশেজ্ঞরা। কিন্তু এর মাঝেই মাঠে খেলা ফেরানোর চেষ্টা করছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
করোনাভাইরাস চেকপয়েন্ট এবং আইসোলেশন পয়েন্ট বসিয়ে রুদ্ধদ্বার ম্যাচ আয়োজনের পরিকল্পনা ইসিবির। হতে পারে, সেক্ষেত্রে দর্শকরা প্রবেশ করতে পারবেন না।
সম্প্রতি ‘গার্ডিয়ান’-এর সাথে এক সাক্ষাৎকারে ইসিবির ইভেন্ট পরিচালক স্টিভ এলওর্দি জানান, রুদ্ধদ্বার স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছেন তারা।
অবশ্য গেল সপ্তাহে ইসিবি ঘোষণা দেয়, ২৮ মে’র আগে কোন পেশাদার ক্রিকেট হবে না।
কিন্তু দর্শকদের ছাড়া পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট শুরুর পরিকল্পনা করছে ইসিবি।
আগামী ৪ মে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হবে। আসন্ন গ্রীস্মে ইংল্যান্ড সফরে যাবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।
এলওর্দি বলেন, ‘লকডাউনের আগে ব্রিটিশ সরকারের প্রাথমিক পরামর্শ ছিলো, ৫শ বা তার কম জনসমাবেশ করা যাবে। এটি চিকিৎসকদের মতামত নিয়ে এ ঘোষনা দেয়া হয়েছিল। উল্লেখিত সংখ্যার মধ্যে কাজ করতে হবে। এরপর চিকিৎসার বিষয় নিয়ে ভাবতে হবে, ভেন্যুর চারপাশে নিরাপদ ও জীবানুমুক্ত পরিবেশ তৈরি করতে হবে। যাতে যরা আসবে তারা পরিস্কার থাকে। গেটে এসব পরীক্ষা করতে হবে। আইসোলেশন ইউনিট রাখতে হবে। এগুলোই আমরা বিবেচনা করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat