ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৮-১২
  • ৬৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রতিনিয়ত কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনায় রয়েছেন। তার সঙ্গে রোশন সিংয়ের কাগজে–কলমে ছাড়াছাড়ি হয়নি। তবে ঘর আলাদা হয়েছে। মাস ছয়েক হলো তাদের দুটি পথ বেঁকে গেছে দুদিকে। কারও সঙ্গে কারও কোনো যোগাযোগ নেই।
এরমধ্যেই বেরিয়ে আসে আবারও নতুন প্রেমে মজেছেন এই নায়িকা। শ্রাবন্তীর নয়া প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী, পেশায় ব্যবসায়ী। পরে জানা যায়, সেই সম্পর্কও নাকি অবনতি হয়েছে। এর মাঝেই আবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী।
সেই ছবিতে দেখা গিয়েছে, একটি ছেলে তার প্রেমিকাকে জুতা পরতে সাহায্য করছে। আর সেই ছবিতে লেখা রয়েছে, সব পুরুষ মানুষ একরকম নয়। কেউ কেউ এমনও রয়েছে যারা আপনাকে রাণী বানিয়ে রাখবে!
সম্প্রতি ইনস্টাগ্রামে অভিরূপকে আনফোলো করেছেন শ্রাবন্তী। এ থেকে আবার সম্পর্কটি ভেঙে যাওয়ার গুঞ্জন শুরু হয়েছে। যদিও শ্রাবন্তী বা অভিরূপ কেউই প্রেম বা বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি।
২০১৯ সালের ১৭ এপ্রিল রোশানকে বিয়ে করেন শ্রাবন্তী। করোনা মহামারির মধ্যেই আলাদা থাকছেন তারা। এর আগেও দুবার বিবাহবিচ্ছেদ হয়েছে শ্রাবন্তীর। ২০০৩ সালে ভারতীয় বাংলা ছবির পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়। ঝিনুক নামের একটি ছেলে রয়েছে তাঁদের। ১৩ বছর সংসারের পর ২০১৬ সালে আলাদা হয়ে যান তারা। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে মডেল কৃষ্ণ ব্রজের সঙ্গে শ্রাবন্তীর প্রেম হয়। ২০১৬ সালে বিয়েও করেন এই জুটি। পরের বছরই বিচ্ছেদ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat