ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৯-১৭
  • ৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত

ক’দিন আগেই মুক্তি পেয়েছে জ্যাকুলিনের ‘ভুত পুলিশ’ সিনেমাটি। ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া এই সিনেমাটিতে তিনি, ইয়ামি গৌতম, অর্জুন কাপুর ও সাইফ আলী খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন। এছাড়া বর্তমানে তার হাতে রয়েছে ‘সার্কাস’ ও ‘বচ্চন পান্ডে’ সিনেমাগুলো। তবে সিনেমার খবরের বাইরে তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য দীর্ঘ সময় ধরেই চলছে।
তার হিন্দি উচ্চারণ, চেহারাসহ বিভিন্ন বিষয়ে বাজে মন্তব্য করছেন অনেকেই। এতদিন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করলেও এবার মুখ খুললেন এই অভিনেত্রী।
সম্প্রতি অর্জুন কাপুরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি। তবে বিষয়টি তিনি স্বাভাবিকভাবে নিয়ে নিজের উন্নতি করার কথা বলেছেন জ্যাকুলিন। এছাড়া আলোচনায় নিজের প্রথম প্রেম নিয়েও কথা বলেছেন তিনি।
জ্যাকুলিন বলেন, ‘কিছু মানুষের কাজই সমালোচনা করা। এটা তাদের মন-মানসিকতার ওপর নির্ভর করে। তবে আমি বিষয়টি ইতিবাচকভাবে নিয়ে নিজের উন্নতির চেষ্টা করছি। যদিও তাদের এমন সমালোচনা আমাকে ব্যথিত করে। মাঝে মাঝে তো অনেক বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তবু চেষ্টা করি বিষয়গুলো এড়িয়ে চলার।’ নিজের প্রথম ভালোলাগা নিয়ে তিনি আরো জানান, স্কুল জীবনে প্রথম একটি ছেলের প্রেমে পড়েছিলেন এছাড়া ‘টাইটানিক’ সিনেমা দেখার পর লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমে পড়েন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat