ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৯-২৭
  • ৫৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ৩৯-এ পড়বেন রণবীর কাপুর। তার আগে আলিয়ার হাত ধরে রাজস্থানের যোধপুরে হাজির হয়েছেন এই তারকা-জুটি। বলিউডে রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে চলছে জোর চর্চা। শোনা যাচ্ছে চলতি বছরেই নাকি বিয়ের সানাই বাজতে চলেছে কাপুর পরিবারে। এই আবহেই এবার যোধপুর সারপ্রাইজ ট্রিপ সারলেন আলিয়া-রণবীর।
আগের বছর রণবীর কাপুর তার জন্মদিন উদযাপন করেছিলেন মা নীতু কাপুর, দিদি রিধিমা সাহানি ও আলিয়ার সঙ্গে। কেক কাটার সেই ছবিও পোস্ট করেন রণবীর। গত বছর ধরেই গুঞ্জন ছিল যে বিয়ে করছেন রণবীর- আলিয়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীরকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘করোনা না থাকলে হয়তো গত বছরই আমার জীবনের একটা গোল পূর্ণ হত, তবে এখন আর আগে থেকে কিছু বলতে চাই না’। সম্প্রতি আলিয়ার প্রশংসা করতে গিয়ে রণবীর বলেন, ‘আমার গার্লফ্রেন্ড আলিয়া ওভার অ্যাচিভার। ও বোধহয় সবকিছু শিখেছে... গিটার থেকে স্ক্রিনপ্লে লেখা। ওর সামনে নিজেকে বড্ড আন্ডারঅ্যাচিভার মনে হয়’।
ভারতের মধ্যে ডেস্টিনেশন ওয়েডিং –এর জন্য বলি তারকাদের যোধপুর ও উদয়পুর অন্যতম পছন্দের জায়গা। নিক-প্রিয়াঙ্কারও বিয়ে হয়েছিল উদয়পুরে। এবার যোধপুরের কোন রাজকীয় প্যালেসকে পছন্দ করেন রণবীর-আলিয়া, সেটাই দেখার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat